খেলা

আর্জেন্টিনার গোল বাতিল: মেসির কাছে ‘অস্বাভাবিক’, তালিয়াফিকোর চোখে ‘অকল্পনীয়’

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের এক দিন আগেই বেশ কয়েকটি ইভেন্ট শুরু হয়ে গেছে, ফুটবল যার মধ্যে অন্যতম। ফুটবলে পদকের লড়াইয়ের শুরুটা আর্জেন্টিনাকে দিয়ে হয়েছে বলে ক্রীড়াপ্রেমীদের আগ্রহও ছিল বেশি। তবে আর্জেন্টাইনদের কাল যে রকম তেতো অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, সেটিকে বিস্ময়করই বলতে হবে।

সেঁত এতিয়েনে কাল মরক্কোর বিপক্ষে মহানাটকীয় ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল আর্জেন্টিনা। ৬৮ মিনিটে গুলিয়ানো সিমিওনের পর যোগ করা সময়ের ১৬ মিনিটে গোল করেছিলেন ক্রিস্তিয়ান মেদিনা। এই গোলের পর সবাই ধরে নিয়েছিল ম্যাচটা ২-২ গোলে ড্র হয়েছে।

কিন্তু আর্জেন্টিনার গোলের পরই দর্শকেরা গ্যালারি থেকে মাঠে বোতল ও প্লাস্টিকের কাপ ছুড়ে মারতে শুরু করেন। ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে লক্ষ্য করে একটি অগ্নিশিখাও ছোড়া হয়, যা তাঁর কাছে গিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে মরক্কোর সমর্থকেরা মাঠেও ঢুকে পড়েন। ওই মুহূর্তে নিরাপত্তাকর্মীরা কিছুতেই বিশৃঙ্খলা থামাতে না পারায় ম্যাচ স্থগিত ঘোষণা করেন সুইডিশ রেফারি গ্লেন নাইবার্গ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
25 July 2024

আর্জেন্টিনার গোল বাতিল: মেসির কাছে ‘অস্বাভাবিক’, তালিয়াফিকোর চোখে ‘অকল্পনীয়’

www.SatkahonNews.com