খেলা

দলের ভুলে এখন ক্লাবে ক্লাবে ঘুরছেন ইংলিশ তারকা

ইংলিশ জায়ান্ট চেলসির বেহাল দশা চলছে বেশ কয়েক মৌসুম ধরেই। দলে একের পর এক খেলোয়াড় টেনেছেন নতুন মালিক টড বোহেলি। বদলেছেন কোচ। গ্রাহাম পটার, মাউরিজিও পচেত্তিনো, টমাস টুখেলরা ছিলেন ডাগআউটে। কেউই দলকে এনে দিতে পারেননি সাফল্য। নতুন মৌসুমের আগেও থেমে নেই চেলসির বেচাকেনা। তবে তাদের ভুলে দুঃস্বপ্নের সময় পার করছেন ইংলিশ তারকা কনর গ্যালাঘার।

চেলসি কনর গ্যালাঘারের শৈশব কালের ক্লাব। কোবহাম একাডেমীতে বেড়ে উঠেছেন। এরপর বিভিন্ন জায়গাতে ধারে খেলেছেন। যদিও পুরোটা সময়ই স্বপ্ন ছিল চেলসিতে খেলার। টড বোহেলির যুগেই স্বপ্নপূরণ হয়েছে তার। গেল দুই মৌসুমে ব্লুজদের হয়ে খেলেছেন। এমনকি হাতে উঠেছিল অধিনায়কের আর্মব্যান্ড। নিজেকে প্রমাণ করে জায়গা পেয়েছিলেন ইংল্যান্ডের জাতীয় দলেও।

কিন্তু চেলসির খামখেয়ালিপনায় এখন কনর গ্যালাঘারের দিন কাটছে মাদ্রিদের হোটেলে। চেলসির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল চলতি মৌসুমে স্কোয়াডে থাকা হবে না তার। সেই সুবাদেই গ্যালাঘারকে দলে নেয় স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেটিকো মাদ্রিদ। ৩৩ মিলিয়ন ইউরোতে হয়েছে দলবদল। এমনকি মেডিকেল টেস্ট এবং অফিসিয়াল ফটোশ্যুটও শেষ হয়েছ। কিন্তু এরপরেই ঘটেছে বিপত্তি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
13 August 2024

দলের ভুলে এখন ক্লাবে ক্লাবে ঘুরছেন ইংলিশ তারকা

www.SatkahonNews.com