বিশেষ সংবাদ

ওমরাহ শেষে দেশে ফিরে দুধের শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালানোর অভিযোগ, থানায় প্রবাসী স্বামীর লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার: ওমরাহ পালন শেষে দেশে ফিরে দুধের শিশু সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী স্বামী যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত গৃহবধূ অনন্যা মণি ঢাকার যাত্রাবাড়ীর দক্ষিণ কাজলা এলাকার বাসিন্দা। তিনি রিপন ব্যাপারীর মেয়ে। তার স্বামী নাজিম উদ্দিন দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসজীবন কাটাচ্ছেন।

লিখিত অভিযোগে নাজিম উদ্দিন দাবি করেন, দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের একটি দুধের শিশু সন্তান রয়েছে। পরিবারের ইচ্ছা পূরণে তিনি স্ত্রী ও সন্তানকে সৌদি আরবে নিয়ে গিয়ে পবিত্র ওমরাহ পালন করান। পরে দেশে ফেরার কিছুদিনের মধ্যেই এই ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর ভোরে কৌশলে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ফেলেন অনন্যা মণি। এরপর ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে দুধের শিশুকে রেখে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

প্রবাসী স্বামীর অভিযোগ, অনন্যা মণি বাজারের মাছের আড়তের কর্মচারী অমর ফারুক নামে এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গেছেন। অমর ফারুক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা বাজার ডাকঘর এলাকার শংকরপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় নাজিম উদ্দিন ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

উল্লেখ্য, এ ঘটনায় উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা এখনো আদালতে প্রমাণিত হয়নি। অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
21 July 2026

ওমরাহ শেষে দেশে ফিরে দুধের শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালানোর অভিযোগ, থানায় প্রবাসী স্বামীর লিখিত অভিযোগ

www.SatkahonNews.com