শিক্ষা

ঢাবির ছাত্ররা অপহরণ করেছিলেন সোহরাওয়ার্দীর শিক্ষার্থীকে

শহীদ সোহরাওয়ার্দী কলেজের এক শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় লালবাগ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরে অপহরণ হওয়া ওই শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাহনেওয়াজ হল থেকে উদ্ধার করে পুলিশ।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন- জাহিদ, মেহেদী, শাহারিন ও কাইয়ুম। জাহিদ, মেহেদী, শাহারিন ঢাবির শিক্ষার্থী আর কাইয়ুম বহিরাগত। ভুক্তভোগীর নাম মেহেদী হাসান। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, লালবাগের বিজিবি-১ নম্বর গেট সংলগ্ন একটি বাড়িতে একা ভাড়া থাকেন মেহেদী। বাড়ির মালিক তার কাছ থেকে ২০ হাজার টাকা পেতেন। সেই দ্বন্দ্বের জেরে বুধবার কয়েকজন মেহেদীর বাসায় যায় এবং রাতভর নির্যাতন চালায়। পরদিন সকালে তাকে তুলে শাহনেওয়াজ হলে নিয়ে যাওয়া হয়। সেখানে ২ দিন ধরে হাত-পা বেঁধে নির্যাতন করে তার বাবা-মার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।

ওসি হেলাল উদ্দিন বলেন, মেহেদির স্বজনের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
30 December 2023

ঢাবির ছাত্ররা অপহরণ করেছিলেন সোহরাওয়ার্দীর শিক্ষার্থীকে

www.SatkahonNews.com