শিক্ষা

ঢাবিতে যৌন নিপীড়ন, অধ্যাপককে সব কার্যক্রম থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরুল ইসলামের বিরুদ্ধে ইনস্টিটিউটের প্রথম বর্ষের একজন নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে তদন্ত চলাকালে ওই শিক্ষককে সবধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা সূত্রে জানা যায়, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরুল ইসলামের বিরুদ্ধে ইনস্টিটিউটের একজন নারী শিক্ষার্থী যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন। গত ১ ডিসেম্বর সিন্ডিকেট সভায় এ বিষয়ে যাচাই-বাছাই করতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা করে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

কমিটির সুপারিশ অনুযায়ী বিষয়টি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে পাঠানো হয়েছে এবং তাকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক সব কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া তিন মাসের মধ্যে সেলকে চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ১১ নভেম্বর ইনস্টিটিউটের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থী ইনস্টিটিউটে গেলে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন ওই শিক্ষার্থী। গত ২৯ নভেম্বর অভিযুক্ত শিক্ষকের কক্ষে তালা ও শাস্তি দাবি করে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
03 January 2024

ঢাবিতে যৌন নিপীড়ন, অধ্যাপককে সব কার্যক্রম থেকে অব্যাহতি

www.SatkahonNews.com