একজন মানুষ গড়ার কারিগরের রাজকীয় বিদায়!

নাইমুর রহমান শান্ত : পুস্পসজ্জিত ছাদ খোলা গাড়ি থেকে হাত নাড়াচ্ছেন শিক্ষক আর সেই ফুলসজ্জিত ছাদখোলা গাড়ির সামনে পেছনে শোভাযাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে ওই শিক্ষকের শিক্ষার্থীরা ।
এমন দৃশ্যের দেখা মিলিছে গত ২৯ ফেব্রুয়ারী,দীর্ঘ ৩২ বছর চাকরি জীবনের শেষ দিনে শিক্ষকের প্রতি শ্রদ্ধা স্বরুপ বিদ্যালয় প্রাঙ্গনে এমন বর্ণীল আয়োজন করেন লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
শতবর্ষী এই বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১৯৯২ সালে থেকে শিক্ষকতা শুরু করেন আলী আহমেদ,দীর্ঘ ৩২ বছর শিক্ষকতাকালে ব্যক্তি জীবনে আলোকিত মানুষ হতে প্রেরণা জুগিয়েছিলেন শিক্ষার্থীদের কে।
যাদের মধ্যে বেশির ভাগ শিক্ষার্থীর আজ প্রতিষ্টিত হয়ে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের
সর্বোচ্চ পর্যায়ে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। প্রিয় শিক্ষকের প্রতি ভালোবাসা জানাতে দেশ ও প্রবাস থেকে তারা ছুটে এসেছে প্রিয় বিদ্যাঙ্গন লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে।
সহকারী শিক্ষক শামসুল আলমের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক ফারজানা নওশীন এর সভাপতিত্বে সংবর্ধিত করা হয় বিদায়ী এই শিক্ষককে।
এসময় বক্তাগন শিক্ষার্থীদের আলোকিত মানুষ ও নৈতিক চরিত্র গঠনে আলী আহমেদ স্যারের ভুমিকা অনুসরণীয় হয়ে থাকবে বলেন।
এসময় শিক্ষার্থীরা ও বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকের হাতে উপহার সমাগ্রী ও সম্মাননা স্মারক তুলে দেন।
পরে শোভাযাত্রা নিয়ে স্কুল থেকে শুরু করে লাকসাম পৌরসভার পশ্চিমগাও
নিজ বাড়িতে শিক্ষক পৌঁছে দেয় ছাত্ররা ।





