খেলা

কিংবদন্তি ফেলপসের রেকর্ড ভাঙলেন ফ্রেঞ্চ তরুণ লিওঁ মারশাঁ

অলিম্পিকে সুইমিং ইভেন্টের নাম যতবারই সামনে আসবে, ততবারই উচ্চারিত হবে মাইকেল ফেলপসের নাম। অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি ২৩ সোনা তার নামের পাশে। সাঁতারের রেকর্ডে তাকে একক সম্রাট বললেও খুব একটা অত্যুক্তি হয় না। সেই মাইকেল ফেলপসের রেকর্ডই এবারের অলিম্পিকে ভাঙলেন ফ্রান্সের লিওঁ মারশাঁ।

মারশাঁ নিজেকে সাঁতারের পুলে জানান দিয়েছেন বেশ কয়েকবছর ধরেই। ২০২২ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার ও ৪০০ মিটার মিডলেতে সোনা এবং ২০০ মিটার বাটারফ্লাইয়ে পেয়েছিলেন রুপা। ২০২৩ সালে এসে ২০০ মিটার মিডলে, ৪০০ মিটার মিডলে ও ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে জিতেছেন সোনা। এবার ২০২৪ সালে এসে ফেল্পসের অলিম্পিক রেকর্ড ভাঙলেন তিনি।

বর্তমানে ৪০০ মিটার মিডলেতে বিশ্ব রেকর্ডের মালিক মারশাঁ। প্যারিসের লা ডিফেন্স অ্যারেনাতে পুলে নেমে এই ইভেন্টেই ভেঙেছেন ২০০৮ বেইজিং অলিম্পিকে সাঁতার কিংবদন্তি মাইকেল ফেলপসের গড়া রেকর্ড। ৪ মিনিট ০২.৯৫ সেকেন্ড সময় নিয়েছেন মারশাঁ। বেইজিংয়ে ফেলপস সময় নিয়েছিলেন ৪ মিনিট ০৩.৮৪ সেকেন্ড।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
29 July 2024

কিংবদন্তি ফেলপসের রেকর্ড ভাঙলেন ফ্রেঞ্চ তরুণ লিওঁ মারশাঁ

www.SatkahonNews.com