খেলা

হার্দিক-নাতাশার সুখের সংসারে ভাঙনের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছিল। এমনকী টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরও হার্দিককে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি নাতাশাকে। তাহলে কী ক্রিকেটার-অভিনেত্রীর বিচ্ছেদ অবধারিত? এই জল্পনা আরও উস্কে দিলো নাতাশার সাম্প্রতিক একটি ভিডিও।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে নাতাশাকে বলতে শোনা যাচ্ছে, ‘একটা কথা তোমায় আমি আবারও মনে করিয়ে দিতে চাই। ঈশ্বর লোহিত সাগরকে অপসারিত করতে পারেননি। তা দুভাগে ভাগ করে দিয়েছেন। অর্থাৎ, তিনি তোমার জন্য সমস্যাগুলো শেষ করে দেবেন না। শুধু পথ দেখিয়ে দেবেন।’

নাতাশার এই পোস্টের পরে অনেকে মনে করছেন, হার্দিকের উদ্দেশেই এই কথা বলেছেন তিনি। যদিও তারকা ক্রিকেটারের নাম সরাসরি নাতাশা নেননি, তারপরেও গত কয়েক মাসে তাদের যেভাবে আলাদা আলাদা দেখা গিয়েছে, তাতে বিচ্ছেদের জল্পনা আরও বাড়ছে।

২০২০ সালের জানুয়ারিতে হার্দিক ও নাতাশার বাগদান হয়। সে বছরের মে মাসেই বিয়ে সারেন তারা। করোনার প্রকোপের মধ্যে ছিমছামভাবেই বিয়ে সেরেছিলেন ক্রিকেটার ও অভিনেত্রী। বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন নাতাশা। ২০২০ সালের ৩০ জুলাই ছেলের জন্ম দেন তিনি। এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ধুমধাম করে আনুষ্ঠানিক বিয়ে সারেন হার্দিক ও নাতাশা।

প্রসঙ্গত, এর আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নাতাশা স্ট্যানকোভিচ পাণ্ডিয়া লিখতেন হার্দিকপত্নী। কিন্তু এখন আর তা নেই। এমনকী, ফেব্রুয়ারি মাসের পর থেকে হার্দিকের সঙ্গে নাতাশার আর কোনো ছবি নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর কান্নায় ভেঙে পড়েছিলেন হার্দিক। ভিডিও কল করে কারও সঙ্গে কথা বলছিলেন তিনি। তাতেই মনে করা হয়েছিল, হার্দিক ও নাতাশার মধ্যে হয়তো দূরত্ব কমেছে। কিন্তু অভিনেত্রীর ভিডিও বার্তা ফের মনোমালিন্যর জল্পনা বাড়িয়ে দিলো।

 

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
08 July 2024

www.SatkahonNews.com