খেলা

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন লামিছানে

ধর্ষণ মামলার রায়ে দোষী সাব্যস্ত হয়েছেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিছানে। শুক্রবার ধর্ষণ মামলার রায় দিয়েছে কাঠমান্ডুর একটি আদালত। দেশটির গণমাধ্যম কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়, গত রোববার শুরু হওয়া শুনানিতে দোষী সাব্যস্ত হয়েছেন এই তারকা লেগ স্পিনার।

দোষী সাব্যস্ত হলেও এখন জামিনে মুক্ত রয়েছেন লামিছানে। তবে পরবর্তী শুনানিতে ঠিক হবে শাস্তি কি হবে। রায় ঘোষণার দিন শুক্রবারও মাঠে ছিলেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের। নেপালের একটি ঘরোয়া প্রতিযোগিতায় পার্সা ক্লাব একাদশের হয়ে খেলছিলেন নেপাল আর্মি ক্লাবের বিপক্ষে। ওই ম্যাচে জয় পায় লামিচানের দল, সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।

শুরুর দিকে ভুক্তভোগী একজন অপ্রাপ্তবয়স্ক বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হলেও আদালতের রায়ে বলা হয়েছে, ঘটনার সময় তিনি প্রাপ্তবয়স্ক ছিলেন। তিনি গত বছরের ৬ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগ তুলে মামলা করেন লামিছানের বিরুদ্ধে।

মামলা করার পরদিনই লামিচানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেসময় নেপালের অধিনায়ক ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলায় ব্যস্ত ছিলেন ওয়েস্ট ইন্ডিজে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরপরই জরুরি সভা ডেকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল লামিছানেকে নিষিদ্ধ ঘোষণা করে।

আইনি লড়াইয়ে নামার কথা জানিয়ে লামিছানে দেশে ফেরার ঘোষণা দেন পরের মাসে। তার কদিন পর গত বছরের ৬ অক্টোবর কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখতেই তাকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button