বিবিধ

৩৫ বছর ধরে আলাদা, তবুও স্বামীকেই ভালোবাসেন জনপ্রিয় গায়িকা

বলিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক। ক্যারিয়ারে ১৬টি ভাষায় ২০০০ গান গেয়েছেন তিনি। ভারতে তার নাম জানেন না এমন লোক পাওয়া মুশকিল।

কলকাতাতেই গুজরাতি পরিবারে জন্ম অলকার। মা শুভা ইয়াগনিকের কাছে প্রথম শাস্ত্রীয় সঙ্গীত শিখেছেন তিনি। এরপর ১০ বছর বয়সে চলে যান মুম্বাইতে। সেখানে গিয়েই বলিউডে নিজের ক্যারিয়ার গড়েন।

১৯৮০ সালে প্রথম প্লেব্যাক করেন ‘পায়েল কি ঝঙ্কার’ ছবিতে। তার কণ্ঠ এতটাই দর্শকেরা পছন্দ করেন যে, এরপর আর পেছনে ফিরতে হয়নি।

এক সময় লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের সঙ্গে টক্কর শুরু হয় অলকার। কুমার শানু এবং উদিত নারায়ণের সঙ্গে একাধিক হিট গান রয়েছে এই গায়িকার।

এমনকি কুমার শানু ও উদিত নারায়ণের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে বলে খবরও রটে। কিন্তু অলকার প্রেম শুধুই নীরজের জন্যই থেকেছে। যা তিনি নিজেই প্রমাণ করেছেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

৩৫ বছর ধরে আলাদা, তবুও স্বামীকেই ভালোবাসেন জনপ্রিয় গায়িকা

৩০ জুলাই ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com