বিবিধ

বাহরাইনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

বাহরাইন থেকে সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী।

বালাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাহরাইন বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানী মানামার ওরিয়েন্টাল প্যালেস হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সেই সাথে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন।
বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা সাবের আহমেদ। গেস্ট অব অনার সিনিয়র উপদেষ্টা খ. ম. আশরাফ উদ্দিন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা গিয়াস উদ্দিন মিয়াজি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিজানুর রহমান, শাহীন পাটোয়ারি, আব্দুল লতিফ ও আসলাম সওদাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাণী পাঠ করেন সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাণী পাঠ করেন দপ্তর সম্পাদক নাজমুল হাসান সোহাগ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মোকবুল হোসেন মুকুল, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক ফারুক আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আহসান উল্লাহ, শিল্প সম্পাদক মিলাদুর রহমান সজীব, সমবায় বিষয়ক সম্পাদক এম রেজান আহমেদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছানু মিয়া, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল আছিদ বাছিদ, যুবনেতা সরদার রুবেল হক, যুবনেতা মোস্তাক আহমেদ, যুবনেতা হারিজ খলিফা, যুবনেতা আবুল বাশার তালুকদার, গাজী ইব্রাহীম, জাহাঙ্গীর, সবুজ, ফোরকান, মহসিন, স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল তালুকদার, আব্দুল্লাহ আল মামুন, সেচ্ছাসেবক দলের প্রতিনিধি আসিফ আহমেদ আলীম, কবি সেলিম, কৃষক দল নেতা ইমাম হোসেন, হারিসুল হক রিপন, শ্রমিক দল প্রতিনিধি আমানউল্লাহ, শাহ আলম পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক লিমন আহমেদ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল হাই রিপন, জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, মানামা মহানগরের আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক সাইদুর হক ভূঁইয়া, আরিফুল হক আরিফ, মাসুদ আলম, আনোয়ার হোসেন সায়র, মহারাক শাখার সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, গেলালি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক জালাল, সিএা শাখার হান্নান, আরাদ শাখার মনির হোসেন, সমবায় বিষয়ক সম্পাদক রেজান আহমেদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আসিদ বাসিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী, আইন বিষয়ক সম্পাদক তাহের গাজী, ইন্জিনিয়ার নজরুল ইসলাম, আজমল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় পতাকা ও প্রতীক সম্বলিত কেক কাটা হয়।

অনুষ্ঠানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

বাহরাইনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

০৭ সেপ্টেম্বর ২০২৫
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com