খেলা
মুখ খুললেন লিটন দাস

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালানোর পর আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। আক্রান্ত হয় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মোর্ত্তজার বাড়িও। যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে ক্রিকেটার লিটন দাসের।
ভারতীয় কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লিটনের নামে মাশরাফির বাড়ি পোড়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টির তীব্র নিন্দা জানান। বাংলাদেশের মানুষ সম্পর্কে বিরুপ মন্তব্য করেন। যদিও পরে দেশটির অনেক মিডিয়া সত্যটি তুলে ধরে।





