বিনোদন

মেকআপ ছাড়া শ্রাবন্তীর মতো সুন্দরী অভিনেত্রী খুবই কম!

৩৮ বছরে পা রাখলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। গত মঙ্গলবার (১৩ আগস্ট) ছিল অভিনেত্রীর জন্মদিন। এদিন ভক্ত-সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

বিশেষ করে জন্মদিন উপলক্ষে শ্রাবন্তীকে নিয়ে গণমাধ্যমে লিখেছেন তার বর্তমান ‘কথিত’ প্রেমিক শুভ্রজিৎ মিত্র। যেখানে নায়িকাকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। একইসঙ্গে শ্রাবন্তীর মতো সুন্দর অভিনেত্রী টলিউড ইন্ডাস্ট্রিতে কম আছে বলেও মন্তব্য করেছেন এই নির্মাতা।

শুভ্রজিৎ লেখেন, ‘গিন্টুর (শ্রাবন্তীর ডাক নাম) জন্মদিনে আমি শহরে নেই। এই মুহূর্তে আমি দিল্লিতে রয়েছি। ওর সঙ্গে আমার প্রথম আলাপ প্রায় বছর দশেক আগে। কোনো একটা কাজের সূত্রেই আমাদের দেখা। তারপর সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়। জন্মদিনে ওকে নিয়ে নানা স্মৃতিই মাথায় ভিড় করে আসছে।’

শ্রাবন্তীর রূপ ও অভিনয় দক্ষতা ব্যাখ্যা করে শুভ্রজিৎ লেখেন, ‘গিন্টু খুব শক্তিশালী অভিনেত্রী। আমার মতে, ওকে এখনো সেইভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে এক্সপ্লোর করা হয়নি। মেকআপ ছাড়া ওর মতো সুন্দরী অভিনেত্রী আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কমই রয়েছেন। আমার পরিচালনায় ‘দেবী চৌধুরানী’ সিনেমার নাম ভূমিকায় ও অভিনয় করেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বর্ণনার সঙ্গে গিন্টুর লুক একেবারে মিলে যায়। তারচেয়েও বড় কথা, ওর লুকের মধ্যে একটা বাঙালিয়ানা রয়েছে, যেটা এই চরিত্রের অন্যতম শর্ত ছিল। সেই ভাবনা থেকেই এই সিনেমায় ওকে নির্বাচন করি। শুটিংয়ের আগে ইন্ডাস্ট্রির প্রথম সারির একাধিক অভিনেত্রী এই চরিত্রে অভিনয় করতে চেয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন। সত্যি বলছি, যে ভাবনা থেকে আমি গিন্টুকে বেছে নিই, এই সিনেমায় ও তার থেকেও আরো বেশি কিছু দিয়েছে।’

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
15 August 2024

মেকআপ ছাড়া শ্রাবন্তীর মতো সুন্দরী অভিনেত্রী খুবই কম!

www.SatkahonNews.com