বিনোদন

তারকাদের ব্যবহৃত জামা বিক্রি করবে ‘ডিক্লাটার বাংলাদেশ’

বিনোদন প্রতিবেদক: ইউরোপ আমেরিকার মতো বাংলাদেশেও প্রথম বারের মতো যাত্রা শুরু করলো ফ্যাশন সচেতন নতুন উদ্যোগ ‘ডিক্লাটার বাংলাদেশ’। যেখানে পুরনো ও ব্যবহার না করা জামা বিক্রি করবে প্লাটফর্মটি।

গত শুক্রবার সন্ধ্যায় গুলশানের একটি অভিজাত হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে ‘ডিক্লাটার বাংলাদেশ’ এর অফিসিয়াল এপস উন্মোচন করেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর ও সংগীত শিল্পী সুবর্ণা আক্তার। এসময় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও শোবিজ অঙ্গনের তারকারা উপস্থিত ছিলেন।

অভিনেত্রী শাকিলা পারভীন বলেন, এই উদ্যোগের মাধ্যমে বাসায় জমে থাকা জামাগুলো সেল করা যাবে। এতে দুই পক্ষই লাভ হবেন। এই উদ্যোগকে স্বাগত জানান অভিনেত্রী।

ডিক্লাটার বাংলাদেশ কোম্পানির ডিরেক্টর সুবর্ণা আক্তার বলেন, বর্তমান সময়ের মেয়েরা অনেক ফ্যাশন সচেতন । যারা যেকোন অনুষ্ঠানের জন্য একটি জামা একবারই পরে, তাদের জন্য ওয়ান স্টপ সলিউশন হচ্ছে ডিক্লাটার বাংলাদেশ।

সূত্র জানিয়েছে, গত মাসে প্রায় ৫ হাজার ইউজার অ্যাপস ডাউনলোড করেছে। যেখানে প্রতিদিন গড়ে ৩ হাজারের উপরে কাস্টমারকে সাপোর্ট দেয়া হচ্ছে এবং তারা জামা কাপড় বেচাকেনা করছেন বলে জানা গেছে। শুধু তাই নয় এখানে একটি জামা আপলোড করলে কারো যদি পছন্দ হয় তাহলে প্রাইস দেখে সেটার দামাদামি করার জন্য রয়েছে চ্যাট অপশন।

আয়োজকরা বলছেন, একজনের অপ্রয়োজনীয় পোশাক, হয়ে উঠতে পারে আরেকজনের প্রিয় পোশাক। পরিবেশ সুরক্ষা, অর্থ সাশ্রয় আর নতুন করে ব্যবহার—সব মিলেই এই উদ্যোগ সাড়া ফেলবে এমনটাই প্রত্যাশা।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

তারকাদের ব্যবহৃত জামা বিক্রি করবে 'ডিক্লাটার বাংলাদেশ'

২৯ জুন ২০২৫
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com