বিনোদন

অর্জুন রামপালের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বলিউড অভিনেতা অর্জুন রামপালের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। সঙ্গে ভক্ত-অনুরাগীদের কাছে বিশেষ অনুরোধ রেখেছেন অভিনেতা।

সাধারণত তারকাদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট মাঝে মাঝেই হ্যাক হওয়ার খবর শোনা যায়। সম্প্রতি, গীতিকার জাভেদ আখতারের এক্স অ্যাকাউন্টটিও হ্যাক হয়েছিল। এবার অভিনেতা অর্জুন রামপালের সঙ্গেও একই ঘটনা। বর্তমানে শ্যুটিংয়ে ব্যস্ত অর্জুন, ঠিক এমন সময়েই ঘটল এটি। ইনস্টাগ্রামে এক পোস্টে অর্জুন রামপাল সে কথা জানিয়েছেন। তার অ্যাকাউন্ট থেকে হওয়া কোনো মেসেজ বা টুইটের উত্তর না দিতেও ভক্তদের অনুরোধ করেছেন অর্জুন।

অর্জুন রামপাল এ প্রসঙ্গে লিখেছেন, ‘খুব খারাপ খবর। আমার এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। দয়া করে কোনো টুইট বা মেসেজের উত্তর দেবেন না। অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।’

তার বান্ধবী গ্যাব্রিয়েলাও চমকপ্রদ ইমোজির মাধ্যমে বিস্ময় প্রকাশ করেছেন। উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতার ভক্তেরাও।

বর্তমানে অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত এবং রণবীর সিংয়ের সঙ্গে তার আগামী ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। আদিত্য ধর পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আর মাধবন এবং অক্ষয় খান্নাকেও। অভিনেতা একটি সেলফিও শেয়ার করেছেন। যার ক্যাপশনে লেখা, ‘আদিত্য ধর পরিচালিত ছবির শ্যুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি ব্যাংককে আছেন এবং শ্যুটিংয়ে ব্যস্ত। এই প্রোজেক্টের ঘোষণা করেছেন রণবীর সিং।’ ভক্তদের ধৈর্যের প্রশংসা করে তিনি বলেন, ‘এবার এমন সিনেমার অভিজ্ঞতা হবে সকলের যা আগে কখনও হয়নি।’

অর্জুন রামপাল ছাড়াও অতীতে নোরা ফাতেহি ও দীপিকা পাডুকোনের অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছিল। শিশুশিল্পী বার্বি শর্মার অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছিল।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
11 August 2024

অর্জুন রামপালের এক্স অ্যাকাউন্ট হ্যাক

www.SatkahonNews.com