বিনোদন

নতুন ওয়েব সিরিজে তানজিন তিশা

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। দাপটের সঙ্গে কাজ করছেন নাটক ও ওটিটিতে। তবে এখন নাটকের চেয়ে ওটিটিতেই ব্যস্ত এই অভিনেত্রী। শোনা যাচ্ছে, বাজারে নতুন একটি ওয়েব সিরিজে দেখা যাবে তানজিন তিশাকে।

জানা গেছে, নির্মাতা তানিম রহমান অংশুর একটি অ্যানথোলজি সিরিজে দেখা যাবে তানজিন তিশাকে। আসন্ন ওই ওয়েব সিরিজটিতে থাকছে ৬ টি পর্ব। যদিও সিরিজটির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে এতে তানজিন তিশার সঙ্গে অভিনয়ে রয়েছেন জিয়াউল পলাশ ও ইয়াশ রোহান।

সিরিজটির ছয় পর্বের মধ্যে পাঁচটির নাম ঠিক হয়েছে। সেগুলো হলো ‘‌রিওইন্ড’, ‘‌টাইম লুক’, ‘‌ক্রস কানেকশন’, ‘‌সোল্ড ফুল অ্যাক্ট’ ও ‘‌ব্রেকআপ প্যাচআপ’। এদিকে এরই মধ্যে রিউইন্ড নামে প্রথম পর্বের কাজ প্রায় শেষ বলে জানিয়েছেন নির্মাতা অংশু।

নির্মাতা জানান, দেশের বর্তমান পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে সিরিজটির শ্যুটিং। আর একদিন শুটিং হলে প্রথম পর্বের শ্যুটিং শেষ হবে। এর দুটি পর্ব দেশে শ্যুটিং হবে, বাকি চারটি শ্যুটিং হবে অস্ট্রেলিয়ার সিডনিতে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
01 August 2024

নতুন ওয়েব সিরিজে তানজিন তিশা

www.SatkahonNews.com