বিনোদন

হঠাৎ ৭ কোটির সম্পত্তি বিক্রি করলেন সনু নিগম!

দু’দশকের বেশি সময় ধরে বলিউডের প্রথম সারির গায়কদের মধ্যে নিজের আসন পাকা করে রেখেছেন সোনু নিগম। তার প্রজন্মের বলিপাড়ার এমন কোনও তারকা নেই যার ছবিতে শোনা যায়নি সনুর গান।

১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল ‘পরদেশ’। সুভাষ ঘাই পরিচালিত এই ছবিতে শাহরুখ খানের কণ্ঠে সনুর ‘ইয়ে দিল’ গানটি রাতারাতি জনপ্রিয় করে তোলে সনুকে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি।

সম্প্রতি মুম্বাইয়ে ৭ কোটি টাকার একটি বাণিজ্যিক সম্পত্তি বিক্রি করেছেন এ গায়ক। মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে অবস্থিত এই সম্পত্তির বিল্ট আপ এরিয়া ২১৩১ বর্গফুট এবং প্রতি বর্গফুটের ভাড়া ৩২,৮৪৮ টাকা। সম্পত্তিটিতে দুটি গাড়ি পার্কিং রয়েছে।

২০২৪ সালের ২৮ জুন বিক্রির জন্য দলিল নথিভুক্ত করা হয়েছিল। তার কাছে ইমেল-এ পাঠানো হয়েছে বাবা আগম কুমার নিগমকে। নথিতে দেখা গেছে, চলতি বছরের প্রথম দিকে সোনু নিগমের বাবা ১২ কোটি টাকায় মুম্বাইয়ে একটি সম্পত্তি কিনেছিলেন।

 

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

হঠাৎ ৭ কোটির সম্পত্তি বিক্রি করলেন সনু নিগম!

৩১ জুলাই ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com