বিনোদন

৫৫ বছর বয়সে সুন্দরী প্রতিযোগিতার খেতাব জিতলেন রুপিকা

জীবনে এগিয়ে চলার পথে বয়স কোনো বাধা নয়। ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে কঠিন পথ পাড়ি দিয়ে সফল হওয়া যায়। এগুলো কেবল নীতি কথা নয়। অনেকে নিজের জীবনের ক্ষেত্রে তা প্রয়োগ করেন।

এই যেমন ভারতের ৫৫ বছর বয়সী মডেল রুপিকা। জীবনের এই সময়ে এসে ‘মিসেস ইন্ডিয়া ওয়ান ইন আ মিলিয়ন’ খেতাব জিতে তাক লাগিয়ে দিয়েছেন বিশ্বকে। সমাজের বাধাধরা নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তার এই জয়ের চর্চা এখন সর্বত্র।

হিন্দুস্তান টাইমস বলছে, জম্মুতে জন্ম ও বেড়ে ওঠা রুপিকার। গ্ল্যামার ওয়ার্ল্ডের টানে ভূস্বর্গ ছেড়ে পাড়ি জমিয়েছিলেন মুম্বাইতে। যুক্ত হন বিনোদন দুনিয়ার সঙ্গে। এমনকি সংসারও শুরু করেন। দুই ছেলে রয়েছে তার।

পশুদের নিয়েও কাজ করছেন রুপিকা দীর্ঘদিন। তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে জুড়ে আছেন এলাকার একাধিক এনজিওর সঙ্গে।

রণবীর সিং, অমিতাভ বচ্চনের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন রুপিকা। তবে ৫৫ বছর বয়সে মিসেস ইন্ডিয়ার অংশ হওয়া নিসন্দেহে ছিল তার জন্য একটি সাহসী পদক্ষেপ।

ফ্যাশন শো-তে অংশ নেওয়ার জন্য কড়া প্রশিক্ষণও নিয়েছেন। কোরিওগ্রাফার সন্দীপ সোপারকার এবং ফ্যাশন ডিরেক্টর-প্যাজেন্ট প্রশিক্ষক কবিতা খারায়াত-সহ অভিজ্ঞ পরামর্শদাতাদের সাহায্যে নিজেকে প্রস্তুত করেছেন।

নিজের কথা বলা, হাঁটা—সবকিছু বদলে নিয়েছিলেন গত কয়েক মাসে, যা তার জয়ের পথকে শুধু প্রশস্তই করেনি, বাড়িয়েছে মনোবলও।

মিসেস ইন্ডিয়া ওয়ান ইন আ মিলিয়ন ২০২৩-এর মুকুট জেতার পাশাপাশি, রুপিকা ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল ক্লাসিক’, ‘ফিট ক্লাসিক’ এবং ‘ট্যালেন্টেড ক্লাসিক’সহ একাধিক খেতাব জিতেছেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
04 January 2024

৫৫ বছর বয়সে সুন্দরী প্রতিযোগিতার খেতাব জিতলেন রুপিকা

www.SatkahonNews.com