বিনোদন

আজ আমিরকন্যার বিয়ে

গেল বছর প্রেমিক নূপুর শিখরের সঙ্গে আমির খানের কন্যা ইরা খানের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা পিছিয়ে যায়। তখন গুঞ্জন রটেছিল, তাদের বিয়েটা হয়ত আর হবেই না।

কিন্তু না। সেই গুঞ্জন সত্যি হয়নি। আজ বুধবার (৩ জানুয়ারি) বিয়ে করতে চলেছেন ইরা-নূপুর। যদিও তাদের বাগদান হয়েছিল এক বছর আগে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, বাগদানের বছর খানেক পর মুম্বাইয়ের বান্দ্রায় অভিজাত পাঁচতারা হোটেল ‘তাজ ল্যান্ডস এন্ডে’ হবে বিয়ের অনুষ্ঠান।

এ অনুষ্ঠানে নিমন্ত্রিতের তালিকা দীর্ঘ নয়। বর-কনের পরিবারের সদস্য এবং কাছের স্বজন ও ঘনিষ্ঠ ব্ন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিতে চাইছেন মেয়ের বাবা আমির খান।

এর আগে গতকাল সকালে গায়ে হলুদের অনুষ্ঠানে ইরার মা রিনা দত্ত এবং আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে একসঙ্গে দেখা যায়। দুজনের পোশাকেও ছিল রংমিলান্তি। শাড়ির রং ছিল আলাদা। কিন্তু সাজ-পোশাক, স্টাইলে ছিল খুবই মিল।

হাতে ছিল উপহারের ঝোলা। একদিকে যখন ইরার দুই মা সাজগোজ করে বিয়ের জন্য তৈরি। তখন বাবা-মেয়েকে দেখা গেল সম্পূর্ণ অন্য পোশাকে।

ইরার পরনে ছিল সাদা-কালো রঙের একটি শার্ট আর সঙ্গে মিনি স্কার্ট। মুখে মেকআপের লেশমাত্র ছিল না। আমিরও পরেছিলেন একটি কালো রঙের টি-শার্ট।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
03 January 2024

আজ আমিরকন্যার বিয়ে

www.SatkahonNews.com