বিনোদন

কলকাতা থেকে শাকিবের জন্য যে উপহার কিনলেন অপু বিশ্বাস

ঢালিউড কুইন অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের ডিভোর্স হয়েছে অনেক আগেই। এখনও একমাত্র সন্তান আব্রাম খান জয়ের জন্য দুজনে একসঙ্গে সময় কাটান। নিয়মিত রয়েছে তাদের যোগাযোগ। এমন কী অপুর প্রযোজিত প্রথম সিনেমা লাল শাড়ির জন্যও টাকা দিয়েছিলেন শাকিব।

বিচ্ছেদের পর বিদেশে মাটিতে দুজনকে ঘুরতেও দেখা গেছে। পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা থেকে ঢাকায় ফিরলেই শাকিবের জন্য সঙ্গে করে বিশেষ উপহার নিয়ে ফেরেন অপু।

মাঝে মধ্যেই কলকাতায় যান এই নায়িকা। ফেরার সময় সাবেক স্বামী ও সন্তানের জন্য সঙ্গে করে কিছু নিয়ে যেতে ভুল করেন না তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার বিখ্যাত মিষ্টির দোকান থেকে শাকিবের জন্য নলেন গুড়ের সন্দেশ নিয়ে যান অপু বিশ্বাস। এছাড়া আরও কেনেন নায়কের প্রিয় কাজু বরফি। শেষবার যখন তিনি কলকাতায় এসেছিলেন, তখন প্রায় পাঁচ হাজার টাকার মিষ্টি কিনে নিয়ে গিয়েছিলেন। যেখানে ছিল, ছেলের পছন্দের শাঁখ সন্দেশ। সেটা সংগ্রহ করেছিলেন হাওড়ার একটি মিষ্টির দোকান থেকে।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। আব্রাম খান জয়ের জন্মের পর বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু। ২০১৮ সালে তাদের বিচ্ছেদ হয়।

 

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

কলকাতা থেকে শাকিবের জন্য যে উপহার কিনলেন অপু বিশ্বাস

২১ ডিসেম্বর ২০২৩
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com