বিনোদন

কাকে বিয়ে করলেন কে. ডি. পাঠক?

ভারতীয় জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক আদালত-এ ‘কে. ডি. পাঠক’ চরিত্রে অভিনয় করে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন রনিত রায়। ২০০৩ সালের ২৫ ডিসেম্বর মডেল-অভিনেত্রী নীলম সিংকে বিয়ে করেন রনিত রায়। গতকাল ছিল এ দম্পতির ২০তম বিবাহবার্ষিকী।

বিশেষ দিনে অভিনেতার পরনে ছিল পাজামা-পাঞ্জাবি। গলায় ফুলের মালা। অন্যদিকে, লাল রঙের পোশাকে বধূ সেজেছেন নীলম সিং। নীলমের হাত ধরে অগ্নি সাক্ষী রেখে সাতপাকে ঘুরছেন রনিত রায়।

রনিত রায় তার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন, তাতে এমন দৃশ্য দেখা যায়। অন্য ভিডিওর কোনোটিতে মালা বদল করছেন, কোনোটিতে শুভ দৃষ্টি বিনিময় করছেন নীলম-রনিত। তবে এসব কোনো সিনেমা বা নাটকের দৃশ্য নয়। বরং বাস্তব জীবনে ফের বিয়ে করলেন তারা।

রনিত রায় একটি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘আমাকে আবারও বিয়ে করবে?’ অন্য ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দ্বিতীয়বার কেন, হাজারবার বিয়ে করব। ২০তম বিবাহবার্ষিকী আমার ভালোবাসা।’ রনিত রায়ের এমন ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা।

রনিত রায়ের ক্যারিয়ার শুরু হয়েছিল চলচ্চিত্রের মাধ্যমে। তারপর ‘কসৌটি জিন্দেগি কে’, ‘কিউকি সাঁস ভি কাভি বহু থি’ মেগা সিরিয়ালে অভিনয় করে তাক লাগিয়ে দেন। ভারতের সনি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘আদালত’-এর সুদর্শন ও বুদ্ধিদীপ্ত যুবক কে. ডি. পাঠকের চরিত্র রূপায়ন করে দারুণ জনপ্রিয়তা লাভ করেন তিনি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

কাকে বিয়ে করলেন কে. ডি. পাঠক?

২৬ ডিসেম্বর ২০২৩
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com