বিনোদন

যে কারণে সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি শাহরুখ

সালমান খানের ৫৮তম জন্মদিন ছিল ২৭ ডিসেম্বর। এ দিন সামাজিক মাধ্যমে সারা বিশ্বের অসংখ্য অনুরাগী সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। তালিকায় ছিলেন বলিউডের অন্যান্য তারকারা। কিন্তু বন্ধু-ভাই শাহরুখ খানের কোনো শুভেচ্ছা চোখে পড়েনি। এতেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে বলিউড বাদশাহকে।

গত বুধবার (২৭ ডিসেম্বর) এক্স হ্যান্ডেলে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব চালাচ্ছিলেন শাহরুখ খান। সেখানেই একজন সরাসরি তাকে প্রশ্ন করেন, শাহরুখ স্যার আজ তো বড়ভাই সালমান খানের জন্মদিন…। শুভেচ্ছা জানালেন না।’

প্রশ্নটি নজরে পড়তেই বলিউড বাদশাহর উত্তর, ‘আমি জানি এবং সালমানকে শুভেচ্ছাও জানিয়েছি। আমি সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাই না। কারণ সালমানের সঙ্গে আমার সম্পর্কটা তো ব্যক্তিগত, তাই না? আর হ্যাঁ, ভাইজানের এই ছবিটা কিন্তু দারুণ।’

গত বছর সালমান খানের পানভেলের ফার্মহাউজে মাঝরাতেই শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন শাহরুখ খান। সেখানে বেশ কিছুটা সময়ও কাটিয়েছিলেন তিনি। পার্টি থেকে বেরনোর সময়ে একে-অপরকে আলিঙ্গন করতেও দেখা যায়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

যে কারণে সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি শাহরুখ

২৮ ডিসেম্বর ২০২৩
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com