বিনোদন

২১ কোটি টাকা বাজেটে সিনেমা বানাচ্ছেন দেলোয়ার জাহান ঝন্টু

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ডো বাহিনীর পরিচালিত প্রথম অভিযান ছিল ‘অপারেশন জ্যাকপট’। ১৯৭১ সালের ১৬ অগাস্ট প্রথম প্রহরে দেশের দুটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম ও মোংলা এবং দুটি নদী বন্দর চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে একই নামে পরিচালিত অপারেশনগুলো চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তান ও অন্য আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধারা।

মুক্তিযুদ্ধের সাহসী এই ঘটনা নিয়ে নির্মিত করছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রযোজক হিসেবে আছেন স্বপন চৌধুরী। পরিচালনা করবেন দেশের প্রবীণ পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব বিশ্বাস। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এমনটা জানানো হয়। এসময় সিনেমা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

দেলোয়ার জাহান ঝন্টু বললেন, “একটি বিষয়ে যদি রবীন্দ্রনাথ ও কাজী নজরুল দুজনেই কবিতা লেখেন, সেটা কিন্তু দুই রকম হবে। তেমনি রাজীব বাবু একজন পরিচালক, আমিও পরিচালক; আমি একা তৈরি করলে ‘অপারেশন জ্যাকপট’ যেরকম হবে, দুজন মিলে করলে আরও ভালো হবে।”

রাজীব বিশ্বাস বলেন, ‘এত বড় একটি উদ্যোগ নেওয়ার জন্য এবং তাতে আমাকে যুক্ত করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। সবাই আমাদের আশীর্বাদ ও সহযোগিতা করবেন।’

প্রযোজক স্বপন চৌধুরী জানান, ছবিতে ৮০ জনেরও বেশি অভিনেতা-অভিনেত্রী কাজ করবেন। যারা দর্শকের কাছে পরিচিত। এর মধ্যে মুখ্য চরিত্রে দেখা যাবে অনন্ত জলিল, রোশান, ইমন, নিরব, শিপন মিত্র, সাঞ্জু জন, জয় চৌধুরী ও আমান রেজাকে। এছাড়াও থাকছেন মিশা সওদাগর, আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, ডন, ড্যানি সিডাক প্রমুখ।

ছবির বাজেট ধরা হয়েছে ২১ কোটি টাকা। আগামী ২৯ ডিসেম্বর থেকে বিএফডিসি থেকেই শুরু হচ্ছে ছবিটির শুটিং। এই লটের চিত্রায়ন চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। এরপর দ্বিতীয় লটের শুটিং হবে ফেব্রুয়ারিতে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

২১ কোটি টাকা বাজেটে সিনেমা বানাচ্ছেন দেলোয়ার জাহান ঝন্টু

২৮ ডিসেম্বর ২০২৩
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com