শিক্ষা

ধানমন্ডিতে বাসায় মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ

রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তানজিম তাসনিয়া (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) ভোর ৪টার দিকে ধানমন্ডি ৯/১ নম্বর রোডের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌসী জানান, ধানমন্ডির ওই বাড়িটির দ্বিতীয় তলায় নিজেদের ফ্ল্যাটে একাই থাকতেন তানজিম তাসনিয়া। চতুর্থ তলায় তাদের আরেকটি ফ্ল্যাটে থাকেন পরিবারের অন্যান্য সদস্যরা। ভোরে তারই এক বন্ধুর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্বিতীয় তলায় ফ্ল্যাটে গিয়ে দেখেন, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তানজিম। তখন পরিবারের সদস্যরা তাকে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তানজিমকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ইউল্যাবের মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তানজিম। তার পরিবারের মাধ্যমে জানা গেছে, পড়ালেখার পাশাপাশি তিনি মডেল হিসেবে কাজ করতেন। খুব জেদি স্বভাবের ছিলেন তিনি। কারও কথাই সহ্য করতে পারতেন না। তবে কি কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন তা এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button