বাণিজ্য

ব্যাংকে গ্রাহক উপস্থিতি কম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের মধ্যে আজ ব্যাংক খোলা রাখা হলেও গ্রাহকদের উপস্থিতি খুবই কম। রাজধানীর গুলশান, মহাখালী, বনানী ও মতিঝিলের সরকারি-বেসরকারি ১৫টি শাখায় খোঁজ নিয়ে এই চিত্র পাওয়া গেছে।

ব্যাংক কর্মকর্তারা বলছে, অতি জরুরি কাজ ছাড়া আজ কেউ ব্যাংকে আসছেন না। বেশির ভাগ এসেছেন নগদ অর্থ তুলতে। এটিএম বুথ চালু থাকায় অবশ্য শাখা থেকে নগদ টাকা তোলার চাহিদা কম। বড় অঙ্কের লেনদেন ছাড়া শাখায় আসার প্রয়োজন হয় না। এ ছাড়া ইন্টারনেট ব্যাংকিং, এমএফএসসহ সব সেবাই চালু আছে।

মতিঝিলের একটি বেসরকারি ব্যাংকের এক শাখা প্রধান বলেন, যেকোনো সময়ের চেয়ে আজ শাখায় গ্রাহক উপস্থিতি কম। দিনের শুরুতেই অন্তত ৫০ জনের বেশি গ্রাহক থাকলেও আজ মাত্র ১২-১৩ জন ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
04 August 2024

ব্যাংকে গ্রাহক উপস্থিতি কম

www.SatkahonNews.com