বাণিজ্য

ইউএস বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১টি বোয়িং উড়োজাহাজ

প্রায় ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে ইউএস বাংলার বহরে যুক্ত হতে যাচ্ছে আরও ২১টি বোয়িং উড়োজাহাজ। ২০২৭ সালের মধ্যে এসব উড়োজাহাজ বহরে যুক্ত হবে।

বুধবার সকালে ঢাকায় এক অনুষ্ঠানে নতুন উড়োজাহাজ সংযোজনের ঘোষণা দেয় বেসরকারি এয়ারলাইনসটি। অনুষ্ঠানে প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বেসরকারি খাতকে সহায়তা দিতে সবসময়ই পাশে আছে সরকার।

প্রতিমন্ত্রী আরও বলেন, এভিয়েশন খাতকে মাস্টার প্ল্যান হিসেবে নিয়ে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে বগুড়ায় পাইলট ট্রেইনিং একাডেমি করা হবে। তাছাড়া তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে আকাশপথে প্রায় আড়াই কোটি যাত্রী যাতায়াতের সক্ষমতা থাকবে। সেসময় ইউএস বাংলার এই যুক্ত হওয়া ২১টি বোয়িং যাত্রীদের যাতায়াত আরও সহজ করবে।

এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের আকাশপথে যাত্রী সেবা দিচ্ছে বেসরকারি এয়ারলাইনস ইউ-এস বাংলা।এয়ারলাইন্সটির বহরে প্রায় ১৭ হাজার কোটি টাকা বিনিয়োগে নতুন করে যুক্ত হতে যাচ্ছে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ নেক্সট জেনারেশন।

নতুন উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইন্সের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং বৈদেশিক মুদ্রার বড় একটি অংশ দেশে রাখা সম্ভব হবে বলে জানান এয়ারলাইনসটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

বোয়িং কেনার এই বিনিয়োগ শুধু ইউএস বাংলার জন্যই নয় বাংলাদেশের এভিয়েশন খাতকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করেন বেবিচক (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) চেয়ারম্যান।

প্রবাসী বাংলাদেশিদের চাহিদাকে প্রাধান্য দিয়ে বেসরকারি এই এয়ারলাইনস ২০২৭ সালের মধ্যে মধ্যপ্রাচ্যের কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কলম্বোসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরুর পরিকল্পনাও করছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
29 July 2026

ইউএস বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১টি বোয়িং উড়োজাহাজ

www.SatkahonNews.com