ঢাকা

মায়ানমারের দুঃস্বপ্ন পেরিয়ে ঘরে ফিরছেন ১৮ বাংলাদেশী

মায়ানমারের দুঃস্বপ্ন পেরিয়ে আজ নিজ দেশে ফিরছেন ১৮ বাংলাদেশী, বুধবার রাত ১২:৪৫ মিনিটে থাইএয়ারওয়েজ (TG-339) ফ্লাইটে ঢাকায় আসবেন তারা।

মানবপাচারের নির্মম শিকার এই ১৮ জন বাংলাদেশী,যারা মায়ানমারের ভয়ঙ্কর স্ক্যাম সেন্টারে বন্দি জীবন কাটিয়েছেন ।

চাকরি ও ভালো ভবিষ্যতের প্রলোভনে ফেলে মানবপাচারকারীরা তাদের প্রথমে থাইল্যান্ডে নিয়ে যায়, এরপর মায়ানমারের স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেয়। সেখানে তাদের দিয়ে জোরপূর্বক সাইবার অপরাধমূলক কাজে বাধ্য করা হতো, আর প্রতিদিন তারা সেখানে বেঁচে থাকার জন্য লড়াই করতেন।

অবশেষে ভুক্তভোগীদের পরিবার, ব্র্যাক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরলস কূটনৈতিক প্রচেষ্টায় সেই দুঃসহ বন্দিদশা থেকে মুক্তি মিলেছে। আজ রাতে তারা তাদের প্রিয় মাতৃভূমিতে ফিরে আসছেন,ফিরে আসছেন স্বজনদের বুকে!

দেশে ফেরা কর্মী হলেন: ১.ওমর ফারুক, ২. রাশেদুল ইসলাম রিফাত, ৩. আলিফ ইমরান, ৪. মোহাম্মদ রায়হান সুবহান, ৫. এস কে আরমান, ৬. পাভেল চৌধুরী, ৭. মনির হোসেন, ৮. ইসমাইল হোসেন, ৯. নাজিম উদ্দীন, ১০. জহির উদ্দিন, ১১. তানভীর আহাম্মেদ রাফি, ১২. তাইনুর খলিলুল্লাহ, ১৩. সায়মন হোসেন আবির, ১৪. উজ্জ্বল হোসেন, ১৫. মেহেদী হাসান শান্ত, ১৬. মোহাম্মদ কায়সার হোসেন, ১৭. শাহ আলম ও ১৮. আকাশ আলী।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
18 March 2025

মায়ানমারের দুঃস্বপ্ন পেরিয়ে ঘরে ফিরছেন ১৮ বাংলাদেশী

www.SatkahonNews.com