ঢাকাসারাদেশ

তারেক রহমানের অপেক্ষায় তিনশো ফিট সড়কে দৌলতপুর বিএনপি, নেতৃত্বে রেজা আহমেদ বাচ্চু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার তিনশো ফিট সড়কে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে অবস্থান করছেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বুধবার সকালেই ঢাকার উদ্দেশে রওনা দেন রেজা আহমেদ বাচ্চু মোল্লা। দুপুরে তিনি দলের পক্ষ থেকে দেওয়া চূড়ান্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরপর থেকেই তিনি রাজধানীর তিনশো ফিট সড়কে দৌলতপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর সঙ্গে অবস্থান নেন।

এদিকে মঙ্গলবার সন্ধ্যা থেকেই দৌলতপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক বাস, মাইক্রোবাস, হাইস ও প্রাইভেট কারে করে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন। বুধবার সকালেও একাধিক বহর রাজধানীর পথে রওনা হয়েছে। আবার কেউ কেউ সন্ধ্যায় যাত্রা করবেন বলে জানা গেছে। অনেকে ট্রেন ও নিজস্ব ব্যবস্থায় ঢাকায় পৌঁছাচ্ছেন।

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয় নেতার দেশে ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মীদের চোখেমুখে উচ্ছ্বাস ও আবেগ স্পষ্টভাবে ফুটে উঠেছে। অনেকেই এই ঘটনাকে গণতন্ত্র পুনরুদ্ধার ও আন্দোলন-সংগ্রামের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন,
“তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিএনপি নেতাকর্মীদের জন্য শুধু রাজনৈতিক নয়, এটি একটি আবেগের বিষয়ও। এই প্রত্যাবর্তন গণতন্ত্রকামী মানুষের জন্য আশার বার্তা বহন করে।”
এর আগে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
24 December 2025

তারেক রহমানের অপেক্ষায় তিনশো ফিট সড়কে দৌলতপুর বিএনপি, নেতৃত্বে রেজা আহমেদ বাচ্চু

www.SatkahonNews.com