ঢাকা

‘কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না, খুব কষ্টে আছি’

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা পৃথক দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এসব মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন সৈকতকে আদালতে হাজির করা হলে তার আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলামের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় সৈকত বলেন, কারাগারে অনেক লোক গাদাগাদি করে থাকতে হচ্ছে। মশার কামড়ে ঠিকমতো ঘুম হয় না। খাওয়া-দাওয়াও ঠিকমতো হচ্ছে না। আবার যেদিন কারাগার থেকে আদালতে আনা হয়, সেদিন ফজরের আগেই ঘুম ভাঙানো হয়। ভোরে আদালতে আনা হয়। খুব কষ্টে আছি।

সৈকতের আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, একের পর এক হত্যা মামলা দেওয়া হচ্ছে তানভীর হাসান সৈকতের বিরুদ্ধে। এগুলো ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

গত ১৪ আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
05 March 2025

‘কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না, খুব কষ্টে আছি’

www.SatkahonNews.com