ঢাকা
বিচারের জন্য শহীদের লাশ তুলতে হবে কেন : সারজিস

২৪ এর গণহত্যার বিচারের জন্য শহীদদের লাশ কবর থেকে কেন তুলতে হবে-এমন প্রশ্ন রেখেছেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ প্রশ্ন তোলেন তিনি।
সারজিস আলম তার পোস্টে বলেছেন, ‘শেখ মুজিবুর রহমানের হত্যার বিচারের জন্য তার লাশ যদি কবর থেকে তোলা না লাগে তাহলে ২৪ এর গণহত্যার বিচারের জন্য শহিদ হওয়া ভাইবোনদের লাশ কবর থেকে কেন তুলতে হবে?’
প্রসঙ্গত, জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ হওয়া অনেকের মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে কয়েকজনের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্ত করা হয়েছে।





