ঢাকা

সংস্কার প্রস্তাব করে স্নিগ্ধ বাংলাদেশের সংবাদ সম্মেলন

জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে তার প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন সংস্কার। বিষয়টি অনুধাবন থেকেই “স্নিগ্ধ বাংলাদেশ” নামক একটি সামাজিক সংগঠন আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

উক্ত সম্মেলনে স্নিগ্ধ বাংলাদেশের সদস্য সচিব ও মুখপাত্র সোনিয়া চৌধুরী বলেন “দুই হাজার শহীদ ও ৫০ হাজার আহতের রক্তের বিনিময়ে জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, মানবিক, উন্নত, বাসযোগ্য বাংলাদেশ গড়ার বিশাল সুযোগ তৈরী হয়েছে।

মুক্তিযুদ্ধ , ৯০ এর গণ আন্দোলন, ৯৬ ও ২০০৭ এর ১/১১ তত্ত্বাবধায়ক সরকার সময় গণ মানুষের প্রত্যাশা তৎপরবর্তী নির্বাচিত সরকার সমূহ পূরণ করতে পারেনি বরং গণতান্ত্রীক অধিকারসমূহ আংশিক বা সম্পূর্ণরূপে হরণ করেছিল, ‘ যা আপনি অবহিত আছেন। এমতবস্থায় জুলাই অভ্যুত্থানের চেতনা যেন বিলীন না হয় অথবা কেউ ছিনিয়ে নিতে না পারে, সেই লক্ষ্যে ছাত্র জনতার প্রত্যাশা পূরণকল্পে আমাদের সংস্কার প্রস্তাব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক দলসমূহ ও সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণের জন্য ” স্নিগ্ধ বাংলাদেশ ” নামক সংগঠন কর্তৃক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।”

এক্ষেত্রে রাজনৈতিক কাঠামোগত সংস্কার, প্রশাসনিক সংস্কার, শিক্ষাব্যবস্থা সংস্কার সহ মোট ১৩টি সংস্কারের কথা এ সময় তুলে ধরা হয়।

সংগঠনের সিনিয়র যুগ্ন আহবায়ক প্রভাষক মুজাহীদ কবীর বলেন

” আমরা বিশ্বাস করি উপরোক্ত প্রস্তাবনাসমূহ বাস্তবায়নের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের মূল চেতনা বাস্তবায়ন সম্ভব হবে। আমরা আশাকরি আপনাদের মাধ্যমে অবহিত হয়ে বর্তমান অন্তবর্তীকালীন সরকার, রাজনৈতিক দলসমূহ সহ সংশ্লিষ্ট সকলে আমাদের প্রস্তাবনাসমূহ বিবেচনা করে গণতান্ত্রিক – অসাম্প্রদায়িক – প্রবীণ বান্ধব – মানবিক – উন্নত – সকলের জন্য বসবাসযোগ্য ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্ব দিবেন।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্নিগ্ধ বাংলাদেশের উপদেষ্টা ফিরোজ হাসান রনি, চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি আন্দোলনের সাবেক আহবায়ক সঞ্জয় দাস, যুগ্ন আহবায়ক মোহাম্মদ আবুল হাসনাথ, শামীম আল হাসান, হেলাল খান প্রমুখ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সংস্কার প্রস্তাব করে স্নিগ্ধ বাংলাদেশের সংবাদ সম্মেলন

১৭ নভেম্বর ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com