ঢাকা

বিমানবন্দরে যাত্রীদের মালামাল ছিনতাইয়ের চেষ্টা

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের মালামাল ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ। এরা হলেন, নূর আলম (২৮), মো. রাজু আহমেদ ওরফে জাহিদ (৩১) ও অন্তর মিয়া (২১)।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত বৃহস্পতিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে তিন ছিনতাইকারী বিমানবন্দর গোলচত্বর এলাকায় আগত যাত্রীদের মালামাল ছিনতাইয়ের চেষ্টা করে।

গ্রেপ্তারের পর ছিনতাইকারীদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

বিমানবন্দরে যাত্রীদের মালামাল ছিনতাইয়ের চেষ্টা

২৫ অক্টোবর ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com