ঢাকা

গণত্রাণের ৮ কোটি টাকা যাবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বন্যার্তদের জন্য গণত্রাণ কর্মসূচিতে সংগৃহীত ৯ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা দুটি ব্যাংক অ্যাকাউন্টে সংরক্ষিত আছে। এরমধ্যে ৮ কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়া হবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (১ অক্টোবর) গণত্রাণের অডিট শেষে কত টাকা ফান্ডে আছে তা জানানো হয়। পরে ত্রাণের টাকা কীভাবে খরচ করা হবে সে বিষয়ে জানায় ছাত্র আন্দোলনের কর্মীরা।

ছাত্ররা জানান, ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়া হবে। বাকি ১ কোটি ৯১ লাখ টাকা উত্তরবঙ্গে বন্যা কবলিত জেলাগুলোতে মানুষের জন্য খরচ করা হবে। কাল থেকেই এ ত্রাণ কার্যক্রম শুরু হবে বলে জানান তারা।

এরআগে, অডিটর গোলাম ফজলুল কবির জানান, ১১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৪২০ টাকার ফান্ড সংগ্রহ হয়েছিল। এরমধ্যে নগদ আসে ৯ কোটি ৮৫ লাখ ১৫ হাজার ৪২৫ টাকা। বাকি টাকা মোবাইল ব্যাংকিং, প্রাইজবন্ড, ডলার ও অন্যান্য মাধ্যমে আসে। এরমধ্যে খরচ হয়েছে ১ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ২০৭ টাকা। আর বর্তমানে ব্যাংকের দুটি অ্যাকাউন্টে ৯ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা রয়েছে।

তিনি বলেন, ১০ সেপ্টেম্বর থেকে অডিট কাজ শুরু হয়ে শেষ হয় ২০ সেপ্টেম্বর। এ সময়ের মধ্যে কেবল আর্থিক অডিট হয়েছে। পণ্য ও পোশাক এবং ননক্যাশ অডিট সম্ভব হয়নি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

গণত্রাণের ৮ কোটি টাকা যাবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

০১ অক্টোবর ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com