খেলা

বাংলাদেশের দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে মিশিগানে ফুটবল ম্যাচ

বাংলাদেশের দরিদ্র পরিবারের সুপেয় পানি নিশ্চিতের সহায়তায় ফান্ড সংগ্রহে যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ। বাংলাদেশি-অ্যামিরিকান পাঁচ (৫) তরুণ এই ফুটবল ম্যাচের আয়োজন করেন।

রোববার (২৮ জুলাই) ওয়ারেন শহরের হলমিচ পার্কের মাঠে দিনভর খেলায় ৯টি দল অংশগ্রহণ করে। প্রতি দলে ৬ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় মুখোমুখি হয় টিম ইউকে এবং ওয়ারেন এফসি। তবে ২ গোলে জয়লাভ করে টিম ইউকে। পাশাপাশি একই দিনে আন্ডার ১৮ খেলোয়াড়দের নিয়ে আরেকটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন তরুণরা।

প্রীতি ফুটবল ম্যাচের আয়োজক মোহাম্মদ কিবরিয়া, হুসেন মিয়া, মোতাকাব্বির হোসাইন, জুবের আহমেদ ও আশরাফ হোসাইন খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

তারা জানান, খেলার প্রাপ্ত ডলার বাংলাদেশের হত দরিদ্র পরিবারের সুপেয় পানি নিশ্চিত করার কাজে ব্যয় করা হবে। খেলাধুলার মাধ্যমে দরিদ্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মানবিক কাজের তহবিল সংগ্রহে আমাদের প্রচেষ্টায় খেলোয়াড়রা অংশগ্রহণ করে এবং অনেকে স্পন্সর দিয়ে শরিক হন। মানবিক কাজে শরিক হওয়ায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button