শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯ সেবা মিলবে এক আবেদনে

ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে ফি জমা দিয়ে এক আবেদনেই সার্টিফিকেট, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, অ্যাডমিট কার্ডসহ পরীক্ষা সংক্রান্ত ১৯টি সেবা নিতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২ জানুয়ারি) উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান সভায় সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯টি সেবা একই আবেদনে পেতে হলে একজন শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে সার্ভিস মেন্যুতে ক্লিক করে স্টুডেন্ট লগইন করে এক্সামিনেশন সার্ভিস মেন্যুতে যেতে হবে।

এরপর পর্যায়ক্রমে কমবাইন্ড সার্ভিস মেন্যুতে ক্লিক করে ডকুমেন্টস কারেকশন মেন্যুতে ক্লিক করে ৬টি সেবা একসঙ্গে গ্রহণ করতে পারবেন। এই সেবাগুলোর মধ্যে রয়েছে অ্যাডমিট কার্ড, প্রভেশনাল সার্টিফিকেট, মার্কশিট, অরজিনাল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, ট্রান্সক্রিপ্ট (দ্বিতীয় বার)।

আর ডুকমেন্টস ডুপলিকেট মেন্যুতে ক্লিক করে ৪টি সেবা গ্রহণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে অ্যাডমিট কার্ড, প্রভেশনাল সার্টিফিকেট, মার্কশিট, অরজিনাল সার্টিফিকেট।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান জানান, একইভাবে ইমপ্রুভমেন্ট মেন্যুতে ক্লিক করে দুটি সেবা নিতে পারবেন। এর মধ্যে রয়েছে মার্কশিট, সার্টিফিকেট। ট্রান্সলেশন মেন্যুতে ক্লিক করে নিতে পারবেন তিনটি সেবা। এর মধ্যে রয়েছে অ্যাডমিট কার্ড, মার্কশিট, প্রভেশনাল সার্টিফিকেট।

এছাড়া ফ্রেস কপি মেন্যুতে ক্লিক করে নিতে পারবেন চারটি সেবা। এরমধ্যে রয়েছে অ্যাডমিট কার্ড, মার্কশিট, প্রভেশনাল সার্টিফিকেট, অরজিনাল সার্টিফিকেট। এই সেবাগুলো একজন শিক্ষার্থী একসঙ্গে নিতে পারবেন। আবার আগের মতো আলাদাভাবেও সেবা গ্রহণ করতে পারবেন। তবে একসঙ্গে আবেদন করলে অর্থ এবং সময় উভয় দিক থেকেই সাশ্রয় হবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন মোহাম্মদ বিন কাশেম, স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন মো. নাসির উদ্দিন, তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা, ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের সচিব আলী জাফর চৌধুরী।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
02 January 2024

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯ সেবা মিলবে এক আবেদনে

www.SatkahonNews.com