শিক্ষা

৪৩তম বিসিএস: ৭০১ পদে পাওয়া যায়নি যোগ্য প্রার্থী

৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারে মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। তবে যোগ্য প্রার্থী না পাওয়ায় মোট ৭০১টি পদে কোনো সুপারিশ করতে পারেনি পিএসসি। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।

পিএসসি সূত্রে জানা যায়, কারিগরি/পেশাগত ক্যাডারের চাহিদা অনুসারে প্রয়োজনীয়সংখ্যক যোগ্য প্রার্থী না পাওয়ায় বিভিন্ন ক্যাডারের মোট ৫৫টি পদে সুপারিশ করতে পারেনি পিএসসি।

এছাড়াও নন-ক্যাডারে মোট ৬৪৬টি পদে সুপারিশ করা যায়নি। পাশাপাশি ফাঁকা রয়েছে নবম গ্রেডের ৫৭টি এবং ১০ম গ্রেডের ৫৮৯টি পদ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখের নম্বরপত্রের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তরের ৯ম গ্রেডের সহকারী পরিচালকের ১৪টি, ১১তম গ্রেডের জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তার ৬টি এবং ১২তম গ্রেডের শ্রম কর্মকর্তার ৫টি—মোট ২৫টি পদ ৪৩তম বিসিএসের নন-ক্যাডার থেকে প্রত্যাহার করায় ওই পদগুলোয় মনোনয়ন করতে পারেনি পিএসসি।

এছাড়া অর্থ বিভাগের অধীন বাংলাদেশের কট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়ের এসএএস সুপারিনটেনডেন্টের ২৯টি পদ ৪৩তম বিসিএসের নন-ক্যাডার থেকে প্রত্যাহার করায় ওই পদগুলোয় কাউকে মনোনীত করা হয়নি।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ২০২২ সালের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্টে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন।

এর আগে, ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া কথা জানানো হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

৪৩তম বিসিএস: ৭০১ পদে পাওয়া যায়নি যোগ্য প্রার্থী

২৭ ডিসেম্বর ২০২৩
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com