ধর্ম

সরকারি খরচে কেউ হজ করতে পারবেন না: রিজওয়ানা হাসান

এ বছর সরকারি খরচে কেউ হজ করতে পারবেন না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত অনুযায়ী সরকারি খরচে কেউ হজ করতে পারবেন না। গেল বছরও দেশ থেকে সরকারি খরচে হজে গিয়েছিলেন ৭১ জন। এতে ব্যয় হয়েছিল ৩ কোটি টাকা। রাষ্ট্রীয় টাকায় হজ পালনের বিধান নিয়ে বারবারই আলোচনা হলেও এটা বন্ধ করা হয়নি। তবে অন্তবর্তী সরকারের প্রথম হজ মৌসুম ঘিরে সিদ্ধান্ত পরিবর্তন করেছে। এ বছর সরকারি খরচে কেউই হজে যাচ্ছেন না।

তিনি আরও বলেন, ‘এতে একদিকে যেমন দেশের টাকার অসৎ ব্যবহার হয়, পাশাপাশি এইসব লোকের পেছনে হজ অফিসকে বাড়তি মনোযোগ দিতে হয় এবং ব্যস্ত থাকতে হয়। এর ফলে সাধারণ হাজিরা তাদের যথাযথ সেবা ও অধিকার থেকে বঞ্চিত হন।’

সরকারি টাকায় হজ করা গৌরবের নয় দাবি করে তিনি বলেন, ‘সরকারি টাকা মানে জনগণের টাকা। জনগণ তো কাউকে হজের জন্য টাকা দেয় না। একজন প্রভাবশালী ব্যক্তি জনগণের টাকায় হজ করছেন, এর মধ্যে কোনো গৌরব নেই। আছে প্রচ্ছন্ন লাঞ্ছনা।’

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সরকারি খরচে কেউ হজ করতে পারবেন না: রিজওয়ানা হাসান

২৫ অক্টোবর ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com