ধর্ম
সিগারেট,জর্দা,কাঁঠাল,পেঁপে নিয়ে হজ যাত্রা !

সাইফুল রাজীব: চলতি বছরের হজ যাত্রার ১৩ তম দিনে চারটি ফ্লাইটে করে সৌদি আরব যাচ্ছিলেন ১ হাজার ৬ শ’র বেশি হজ যাত্রী।
এসময় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের যাত্রীদের বোডিং ও ইমিগ্রশনের সময় একজন হজ যাত্রীর ব্যাগ থেকে পাওয়া যায় এক কাটুন কমদামি সিগারেট,দুই বাক্স জর্দা,দুইটি কাঁঠাল ও চার পিচ পেঁপে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিধি নিষেধ থাকার পর ও এমন পণ্য বহন করে হজ যাত্রীর কাছ থেকে তা উদ্ধার করা হয়।
তবে ওই যাত্রী জানান জর্দা তিনি খাবার জন্য নিলেও সিগারেটের ব্যাপারে তার জানা নেই,তার অজান্তে কোনো প্রতিবেশী সৌদি আরবে থাকা তার আত্মীয়ের জন্য দিয়ে দিয়েছে।
আর বাকি ফলমূল সৌদি আরবে থাকা তার আত্মীয় স্বজনদের জন্য নিয়ে যাচ্ছিলেন।
এই হজ যাত্রী আরো জানান হজে যাওয়ার সময় কি নিতে পারবেন আর কি নিতে পারবেন না সেটি তার জানা ছিল না।





