সৌদি পৌঁছেছেন ৩০ হাজার ৮১০ জন হজ যাত্রী মৃত্যু ২ জনের।

চলতি বছরে হজ ফ্লাইট শুরু হওয়ার পর থেকে বাংলাদেশী হজযাত্রীদের মধ্যে সৌদি আরবে পৌঁছেছেন এ পর্যন্ত ৩০ হাজার ৮১০ জন হজযাত্রী।
১৯ মে প্রাথমিক তথ্য অনুযায়ী,
সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার গেছেন ২৭ হাজার ৬৩ জন।
বাংলাদেশ থেকে ৭৭টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩২টি, সৌদি এয়ারলাইনসের ২৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০টি ফ্লাইট পরিচালনা করে।
এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১০ জুন।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।এদিকে সৌদি আরবে হজ করতে এসে মক্কায় ১ জন,ও মদিনায় ১ জনের, মৃত্যু হয়েছে,,,





