প্রবাস

ট্রেনের ধাক্কায় দুবাইপ্রবাসীর পা বিচ্ছিন্ন, রক্ষা পেল স্ত্রী-ছেলে

চট্টগ্রামের চন্দনাইশে স্ত্রী ও ছেলেকে নিয়ে ঘুরতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় এক দুবাইপ্রবাসীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এসময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তার স্ত্রী ও এক বছরের ছেলে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার দোহাজারী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতকে দোহাজারী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

আহত দুবাইপ্রবাসীর নাম মোহাম্মদ মোরশেদ (২৭)। তিনি সাতকানিয়া উপজেলার খাগরিয়া তৈয়ারপাড়ার সিরাজুল ইসলাম মাস্টারের ছেলে।

মোরশেদ গত এক মাস আগে দুবাই থেকে ছুটিতে বাড়ি আসেন। সিরাজুল ইসলাম খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা যায়।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে মোরশেদ বাড়ি থেকে স্ত্রী ও ছেলেকে নিয়ে দোহাজারী রেলস্টেশনে ঘুরতে যান। সেখানে স্ত্রী ও ছেলেকে নিয়ে বেশ কয়েকটি ছবি তোলেন তিনি।

এসময় অসাবধানতাবশত চলন্ত ট্রেনের ধাক্কায় তার পায়ের একটি অংশ কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

 

দোহাজারী রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার নেছার উল্লাহ জানান, ধারণা করা হচ্ছে, মোরশেদ তার এক বছরের শিশু ও স্ত্রীকে নিয়ে ছবি তুলছিলেন ও টিকটক ভিডিও করছিলেন। এসময় রেলের ড্রাইভার পেছন থেকে বেশ কয়েকবার হর্ন দেওয়ার পরও সরে না যাওয়ায় দুর্ঘটনায় তার পায়ের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
30 July 2026

ট্রেনের ধাক্কায় দুবাইপ্রবাসীর পা বিচ্ছিন্ন, রক্ষা পেল স্ত্রী-ছেলে

www.SatkahonNews.com