প্রবাস

বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ কুয়েতে সংবর্ধিত।

সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী

বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক,আলাউদ্দিন আহমেদ কুয়েত গমন উপলক্ষে

ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম কুয়েত শাখা।
সভাপতি মীর মোশারফ হোসেন মোস্তফার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক গোল্ডেন সেলিম খানের সঞ্চালনায়।
কুয়েত সিটির রাজবাড়ী হোটেলের অভিজাত পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ বিপুল সংখ্যক প্রবাসী নেতা-কর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি গোটা অনুষ্ঠানকে উৎসব মুখর করে তোলে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম কুয়েত শাখার প্রধান উপদেষ্টা এ কে এম হাবিবুল হাসান আলামিন।
প্রধান অতিথির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,বাহরাইন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মিলাদুর রহমান সজীব,অর্থ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ,ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন,মানামা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মাঈনউদ্দিন হাবীব।
বাংলাদেশ থেকে টেলিফোনে শুভেচ্ছা বক্তব্য রাখেন।ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর–বিজয়নগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব নুরে আলম সিদ্দিকী।
এসময় প্রধান অতিথি আলাউদ্দিন আহমেদ বলেন।আজকের এই সংবর্ধনা শুধু আমার ব্যক্তিগত সম্মান নয়।এটা জাতীয়তাবাদী আদর্শের প্রতি আপনাদের ভালোবাসার প্রতিফলন। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে প্রবাসীদের ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন ,আমরা যারা প্রবাসে থাকি তারা দেশের মানুষের জন্য কিছু করতে চাই। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করতে হবে।
অনুষ্ঠানে কুয়েত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথির নেতৃত্ব, আদর্শ ও সাহসী ভূমিকাকে সাধুবাদ জানান। তারা বলেন আলাউদ্দিন আহমেদ প্রবাসে থেকেও দলকে সুসংগঠিত রাখতে নিরলস পরিশ্রম করে চলেছেন।
বক্তারা দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, ৩১ দফা রূপরেখা, আন্দোলন-সংগ্রাম এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপির চলমান আন্দোলনের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
এ সময় সংবর্ধনা অনুষ্ঠানের অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরিশেষে আজিজুল ইসলাম সিরাজীর দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ কুয়েতে সংবর্ধিত।

০৭ জুলাই ২০২৫
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com