মাত্র ৩ মাসের প্রবাস জীবন,বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন সৌদি প্রবাসী নারী কর্মী শিল্পী !

চলতি বছরের ২৫ মে ঢাকার জেলার নবাবগঞ্জ থানার পাতিলঝাপ গ্রামের স্থানীয় দা’লা’ল সিরাজ কুটি ৫০ হাজার টাকা নিয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলার পাতিলঝাপ গ্রামের কামাল ভূঁইয়ার স্ত্রীকে Shun Overseas RL-759 এর মাধ্যমে সৌদি আরবে Delta Recruitment AL-Qassim কোম্পানির কাছে পাঠায়।
সেখানে তাকে বাসা বাড়ির কাজ দেওয়া হয় কিন্তু নিয়োগ কর্তা তাকে কঠোর নি’র্যা’ত ন করেন,ঠিকমতো খাবার খেতে দেয়না এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেয়না।
তাকে কখনো দাম্মাম আবার কখনো সৌদি আরবের রিয়াদের নাসিমে নিয়োগ কর্তার নিজের বাড়ি ও মায়ের বাসায় কাজ করায়।
শিল্পি বাংলাদেশ সময় প্রতিদিন রাত ৯টার দিকে গোসলের কথা বলে লুকিয়ে তার স্বামীকে ফোন দিয়ে কান্নাকাটি করে তাকে সেখান থেকে উ’দ্ধা’রে’র কথা বলে।
অসুস্থ থাকা অবস্থায় এই নারীকর্মী যখন পুলিশের আশ্রয়ে যায়,পুলিশ নিয়োগ কর্তাকে অনুরোধ করে যে এজেন্সির মাধ্যমে তার কাছে নিয়ে যায়,ওইখানে যেন তাকে ফেরত দিয়ে আসে (ডেলটা রিক্রুটিং এজেন্সিতে) ওইখান থেকে তার স্বামী সর্বক্ষণিক ঢাকার যে এজেন্সি তাদের সাথে সর্বক্ষণিক যোগাযোগ করে।
পরবর্তীতে জানায় তাকে যদি বাংলাদেশের নিয়ে আসতে হয় তাহলে তার ক্ষতিপূরণ তার পরিবার বহন করতে হবে,এক প্রকার মু’ক্তি’প’ণে’র মত তাকে ব’ন্দি করে রাখা হয়।
এক লক্ষ টাকা দাবি করলে পরবর্তীতে প্রবাসী কল্যাণের সচিবের সাথে কথা বলে সচিব সরাসরি এজেন্সি কে ফোন করে,পরবর্তীতে এজেন্সিকে কঠোর নির্দেশনা দিলে এজেন্সি তাকে দেশে নিয়ে আসে।
শিল্পীকে ঐইখানে প্রচুর নি’র্যা’ত’ন করা হয় এবং শিল্পী আরো জানান এজেন্সিতে আরো অনেক নারী কর্মীকে তিন থেকে চার মাস আরো বেশি হবে ওখানে আ’ট’ক করে রেখেছেন তারা।
উল্লেখ্য স্ত্রী শিল্পী আক্তারের এমন অবস্থা দেখে ব্রাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের সাথে যোগাযোগ করেন তার স্বামী কামাল মিয়া,তিনি ব্রাকের সহায়তায় গত ২৪ এপ্রিল ২০২৫ ওয়েজ আনাস কল্যাণ বোর্ড এর মহাপরিচালক বরাবর স্ত্রীকে দেশে ফিরিয়ে আনার জন্য আবেদন করেন।
দেশে ফিরে শিল্পী জানান Shun Overseas আগেই তাকে জানিয়েছেন তারা টিকিটের জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়ে তাকে দেশে আনতেছেন,তবে দেশে ফিরে অবশ্যই অফিসে এসে ৫০ হাজার টাকা পরিশোধ করতে হবে।





