প্রবাস
বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা’র খামিস মুশাইত সফর

ইব্রাহিম খলিল-আবহা : সৌদি আরবের খামিস মোশাইত বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর ২০২৪ শুক্র ও শনিবার কনস্যুলার সেবা দিবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা।
স্থানীয় ইস্তেরা আহাদ মনিরা ( বাঙালী মার্কেটৈর সন্নিকটে) ৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮ থেকে বিকাল ৬ পর্যন্ত।
৭ সেপ্টেম্বর শনিবার সকাল ৮ থেকে বিকাল ৬ পর্যন্ত এই সেবা দেওয়া হবে।
সেবা সমূহ এর মধ্যে রয়েছে : পাসপোর্টের আবেদন গ্রহণ,মেয়াদ উত্তীর্ণ ডিজিটাল পাসপোর্ট ইস্যুর আবেদন গ্রহণ, ওয়েজ আর্নাস কল্যান বোর্ডের সদস্য পদ নিবন্ধন ও সোনালী ব্যাংকের একাউন্ট খোলা সহ অন্যান্য সেবা।
কনস্যুলার সেবা নেওয়ার সময় প্রত্যেক প্রবাসীকে জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে।





