প্রবাস

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সম্রাট হোসেন নামে এক সৌদি প্রবাসী মারা গেছেন

সাইফুল রাজীব: সৌদি আরবে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় সম্রাট হোসেন নামে এক সৌদি প্রবাসী মারা গেছেন।

০২ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় সৌদি আরবের আল কাসিম শহরের হইল শহরের শেহরি নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা যায় প্রতিদিনের মত আনুমানিক সকাল ১০ টার দিকে সম্রাট নিজে গাড়ি চালিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন,বাসা থেকে আনুমানিক তিন কিলোমিটার দূরে মরুভুমি স্বরূপ স্থানে হঠাৎ করে ঘড়িটি নিয়ন্ত্রন হারিয়ে কয়েকবার উল্টে গেলে ঘটনাস্থলে মারা যান সম্রাট। তার মরদেহ দেশটির স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

জীবিকার তাগিদে ০৬ বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন তিনি,সর্বশেষ ০২ বছর আগে দেশ থেকে ছুটি কাটিয়ে গিয়েছিলেন সম্রাট।

সম্রাট হোসেনের দেশের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া থানার ৫ নং মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামে,তার বাবার নাম সুরুজ মিয়া।

দেশে সম্রাট হোসেনের স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে,সম্রাটের মৃত্যুর খবরে নিজ বাড়ি ও এলাকায় শোকের ছায়া নেমেছে।

আসছে রমজানে দেশের আসার কথা ছিল তার।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সম্রাট হোসেন নামে এক সৌদি প্রবাসী মারা গেছেন

০৩ ফেব্রুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com