রাজনীতি

রিজভী-নজরুলসহ যে হেভিওয়েট প্রার্থীরা পাননি বিএনপির মনোনয়ন

‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ নির্বাচন পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। যেকারণে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন না।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেখানে দলটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ও আলোচিত নেতার নাম নেই।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, নিপুণ রায় চৌধুরী, নাজিম উদ্দিন আমল ও যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার নাম কোনো সংসদীয় আসনের বিপরীতে ঘোষণা করেনি বিএনপি।

এ সময় যদিও তিনি বলেছেন, ‘এটি আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা।

এরমধ্যেও পরিবর্তন হতে পারে। বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনের শরিকদলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে আমরা এ পরিবর্তন আনতে পারি। অথবা যদি স্টান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্টারি বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন, সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো মেনে আমরা পরিবর্তন নিয়ে আসতে পারব। তবে এই যে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা দিচ্ছি এটাকেই ধরে নিতে হবে সবচেয়ে এপ্রোপ্রিয়েট তালিকা।’

দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ নির্বাচন পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। যেকারণে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন না।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
04 November 2025

রিজভী-নজরুলসহ যে হেভিওয়েট প্রার্থীরা পাননি বিএনপির মনোনয়ন

www.SatkahonNews.com