রাজনীতি

‘গণতান্ত্রিক চর্চায় পরাজয় মেনে নিতে আমার কোনো আপত্তি নেই’

গণতান্ত্রিক চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পরাজয় মেনে নিতে কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার। যতদিন ক্যাম্পাসে থাকবেন ততদিন শিক্ষার্থীদের সঙ্গে থাকার অঙ্গীকার করেছেন তিনি।

আজ বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন আবু বাকের মজুমদার।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসু ও হল সংসদে যাদেরকে নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন।

গতকাল উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হলেও কিছু জায়গায় অনিয়ম ও অসংগতির অভিযোগ উঠেছে। তারপরও গণতান্ত্রিক চর্চায় পরাজয় মেনে নিতে আমার কোনো আপত্তি নেই।’

 

তিনি আরো বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে প্রতিটি পা ফেলতে গিয়ে আমি শিখেছি। খুব দুঃসময়েও এ ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য সব কিছু বাজি ধরেছি।

আমার ছাত্রজীবনের স্বপ্ন ছিল শেখ হাসিনার পতন, সেটি সফল হয়েছে। যতদিন এ ক্যাম্পাসে থাকব, ততদিন আপনাদের সঙ্গেই আছি।’

 

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ডাকসুর চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। সেখানে দেখা গেছে, সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদ।

 

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

‘গণতান্ত্রিক চর্চায় পরাজয় মেনে নিতে আমার কোনো আপত্তি নেই’

১০ সেপ্টেম্বর ২০২৫
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com