রাজনীতি

চুয়াডাঙ্গায় ছাত্রদল-যুবদলের ৫ নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ছাত্রদলের আহ্বায়ক আফজালুল রহমান সবুজসহ পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। রোববার (২৭ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন: দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহবায়ক আফজালুর রহমান সবুজ (৩৪), দামুড়হুদা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান জনি (৩৫), দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে ও যুবদল নেতা জিয়াউর রহমান (৪০), একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে ও যুবদল নেতা মোস্তাফিজুর রহমান সুমন (৩৫) ও পীরপুরকুল্লা গ্রামের যুবদল কর্মী সেলিম মিয়া (৩৫)। এদের মধ্যে আফজালুর রহমান সবুজ ও মাহফুজুর রহমান জনিকে কুপিয়ে ও অন্যদের পিটিয়ে জখম করা হয়েছে।

আহতরা অভিযোগ করে জানান, চুয়াডাঙ্গায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে আমরা কয়েকজন মিলে দামুড়হুদায় ফিরছিলাম। এ সময় চুয়াডাঙ্গা সিঅ্যান্ডবিপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করে। দুজন অস্ত্রের আঘাতে ও পিটিয়ে তিনজনকে জখম করেন তারা। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ওয়াহিদ মাহমুদ রবিন জানান, দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনজন আহত হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

চুয়াডাঙ্গায় ছাত্রদল-যুবদলের ৫ নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম

২৭ অক্টোবর ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com