রাজনীতি

কাল দেশে ফিরছেন বিএনপি নেতা সালাউদ্দিন

ভারতে থেকে আগামীকাল দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার (১১ আগস্ট) দুপুরে দিল্লি থেকে বাংলাদেশ পৌঁছানোর কথা রয়েছে বিএনপির এই নেতার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ আগামীকাল দিল্লি থেকে ঢাকা আসবেন।

এর আগে গত ৬ আগস্ট সালাউদ্দিন আহমেদ বাংলাদেশে আসার জন্য ট্রাভেল পাস সংগ্রহ করেন।

২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাহউদ্দিন। ওই বছরের ১১ মে ভারতে অনুপ্রবেশের দায়ে সালাহউদ্দিনের বিরুদ্ধে মামলা করে শিলংয়ের পুলিশ। ২০১৮ সালের ২৬ অক্টোবর অবৈধ অনুপ্রবেশের মামলা থেকে সালাহউদ্দিনকে খালাস দেন ভারতের আদালত। তবে আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ আপিল করলে থেমে যায় সালাহউদ্দিনের দেশে ফেরা।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

কাল দেশে ফিরছেন বিএনপি নেতা সালাউদ্দিন

১০ আগস্ট ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com