রাজনীতি

ভোটের দিন বিক্ষোভের ডাক গণতন্ত্র মঞ্চের

আগামী রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন বিক্ষোভের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ।

শুক্রবার (৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ভোটবর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে এ কর্মসূচি ঘোষণা করেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।

এর আগে, গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচন বর্জনের ডাক দিয়ে টানা ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করে বিএনপি, যা সমমনা দলগুলো পালন করবে।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে আছে, শনিবার (৬ জানুয়ারি) ও রোববার (৭ জানুয়ারি) হরতাল ডেকেছে। আমরা গণতন্ত্র মঞ্চ ৩১ দফার ভিত্তিতে এক দফার আলোকে শনিবার শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করব। সেদিন আমরা আবারও নতুন কর্মসূচি ঘোষণা করব।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও গণতন্ত্রের মঞ্চের সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ভোটের দিন বিক্ষোভের ডাক গণতন্ত্র মঞ্চের

০৫ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com