রাজনীতি

‘অবৈধ’ নির্বাচন জনগণ মেনে নেবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ নির্বাচন জনগণ মেনে নেবে না।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে ৭ জানুয়ারির নির্বাচনের ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় লাঠি মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আজ দেশে দুটি ধারা বিদ্যমান। একটি হচ্ছে সত্য ও ন্যায়ের পক্ষে, মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে। আরেকটি হচ্ছে টাকা পাচার ও লুটেরাদের পক্ষে, মানুষের অধিকার হরণের পক্ষে। আমরা যারা ন্যায়ের পক্ষে আছি তাদের বিজয় অবশ্যম্ভাবী।

তিনি বলেন, ‘অবৈধ’ নির্বাচন জনগণ মেনে নেবে না। লুটেরাদের নির্বাচন জনগণ মেনে নেবে না। দেশবাসী এ নির্বাচন বর্জন করবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আহসান উদ্দিন খান শিপন, আব্দুল হালিম খোকন, তারেকুজ্জামান তারেক, রফিকুল ইসলাম রফিক, এজমল হোসেন পাইলট প্রমুখ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

‘অবৈধ’ নির্বাচন জনগণ মেনে নেবে না: রিজভী

০৫ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com